
চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো.কায়সার হামিদের আব্বা এবং দোহাজারী পৌরসভা উল্লাপাড়ার হাজী নেয়াজ আলী জামে মসজিদের দাতা সদস্য মো.আবুল কাসেম সওদাগর (৭০) নিজ বাড়িতে গত ৯ ফেব্রুয়ারি রোববার রাতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ…রাজেউন)। তিনি দীর্ঘদিন লিভারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
গতকাল সোমবার সকাল ১১টায় রেলওয়ে মাঠ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে তাকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এড. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মাও. মোজাহের কাদের, সাংগঠনিক সম্পাদক আজিমুশ-শানুল হক দস্তগীর, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, দোহাজারী পৌরসভা এলডিপি’র আহবায়ক লিয়াকত আলী, সদস্য সচিব মো নাছির উদ্দীন, দোহাজারী পৌরসভার সাবেক মেয়র মো লোকমান হাকিম, উল্লাপাড়া হাজী নেয়াজ আলী জামে মসজিদের পরিচালনা কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া