
মিজানুর রহমান: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা ঠিকাদার জাহিদুল ইসলাম সজিবকে গ্রেপ্তার করেছে লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হাটখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম সজিব হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সদস্য। এছাড়াও তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা। পুলিশ সূত্রে জানা গেছে, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা জাহিদুল ইসলাম সজিবকে গ্রেপ্তার করা হয়। সজিবের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান