হোম » সারাদেশ » কাপাসিয়ায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

কাপাসিয়ায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি বুধবার বিকালে ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ বর্ণাঢ্য কৃষক সমাবেশ হয়।

গাজীপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষক দলের ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আসিফ মোস্তফা।

অনুষ্ঠিত বিশাল বর্ণাঢ্য সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন সিকদার, কেন্দ্রীয় সংসদের সদস্য মোঃ হান্নান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল হক চাঁন মিয়া, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন মুকুল, সাবেক সভাপতি সামসুদ্দোহা নান্নু, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শাহীন বন্দুকসী, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান টিক্কা প্রমূখ। সমাবেশে বক্তারা, দেশব্যাপী প্রান্তিক কৃষকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই কৃষকদের জন্য খালকাটা কর্মসূচি দিয়েছিল। তাতে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!