
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, ‘সবাই মিলে সুস্থ থাকি’ এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযান পরিচালনা করা হয়েছে। ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার সকাল ১১ টার সময় জেলা প্রশাসন চত্তরে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাস্তা পরিষ্কার ও রোড ডিভাইডারে গাছের চারা রোপন করা শুরু করে শহরের প্রধান সড়ক গুলিতে এ অভিযান চলে।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান। এ পরিচ্ছন্ন ও বৃক্ষ রোপন অভিযানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ স্বচ্ছাসেবী সংগঠন জুলুম বস্তি, বিডি ক্লিন, বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশ গ্রহণ করেন।
পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন জানান, পৌরসভার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এইযে অভিযানটি চলছে তা চলমান থাকবে। আমাদের এ পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখানকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা অনেক খারাপ এবং পরিচ্ছন্নতার বিষয়েও আমরা জোর দিয়েছি। তাই এ পরিচ্ছন্ন ও বৃক্ষরোপন অভিযান পরিচালনা করছি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক