হোম » সারাদেশ » ভৈরবে যুব সমাবেশআয়োজিত 

ভৈরবে যুব সমাবেশআয়োজিত 

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : “এসো দেশ বদলায়,এসো পৃথিবী বদলায়” এই প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিষদের উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ আয়োজন উপলক্ষে গতকাল ০৪/০২/২০২৫ তারিখ সকাল ৯.৩০ ঘটিকায় জেলা পরিষদের বালির মাঠে “যুব সমাবেশ” এর আয়োজন করা হয়ছে।
ভৈরবে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকালে শিল্প ও বাণিজ্য মেলার মাঠ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম বলেন, এদেশের
মানুষ ভোটের জন্য অপেক্ষা করছে। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনের দিকেও এগিয়ে যেতে হবে। দেশের যুব সমাজ একটি সুন্দর আগামীর স্বপ্ন দেখছে। তাছাড়া ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও পৌরস-ভার সাবেক মেয়র হাজী মোঃ শাহিন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও গন অধিকার পরিষদের নেতাকর্মীরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!