
এইচ এম রুহুল কাদের , চকরিয়া : সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম স্বাধীনকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া পৌরসভার ভাঙার মুখ এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে চকরিয়া থানার একদল পুলিশ।
গ্রেপ্তার নাজমুল ইসলাম স্বাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও রাজধানী পাড়ার নজরুল ইসলামের ছেলে। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম স্বাধীনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার পুলিশ। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা স্বাধীনকে নাশকতার মামলায় আদালতে সোপর্দ করা হবে ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক