
আবুল হাশেম,রাজশাহী ব্যুরোঃ ০২ ফেব্রুয়ারি ২০২৫ইং রবিবার অপরাহ্নে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে যোগদান করেন জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। পরবর্তীতে ০৩/০২/২০২৫ইং সোমবার সকাল ১০.০০ ঘটিকায় রেঞ্জ কার্যালয়ের “পদ্মা“ সম্মেলন কক্ষে ডিআইজি মহোদয়ের সাথে রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম,নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সামিউল সারোয়ার,নাটোর জেলা পুলিশ সুপার, চাপাইনবয়াবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট ও পাবনা সহ রেঞ্জের সকল জেলা পুলিশ সুপার, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিআইজি তাঁর নেতৃত্বে রেঞ্জের আইন-শৃঙ্খলা ও বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২