
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারে গুলি ও ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪০) নামের এক যুবদল নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ ওঠছে । এতে উক্ত যুবদল নেতা গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে কক্সবাজার শহরের বাস টার্মিনাল ঝিলংজা পূর্ব লারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার সাইফুল ইসলাম সদর উপজেলার ঝিলংজা ১নং ওয়ার্ড পূর্ব লারপাড়া এলাকার নুরুল হুদা জুনুর ছেলে ও ওয়ার্ড যুবদলের সভাপতি।
প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা জানিয়েছেন, ভোরে নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। ফেরার পথে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুর নেতৃত্বে আওয়ামী লীগের একদল নেতাকর্মী সাইফুল ইসলামকে প্রথমে গুলি করে, পরে ছুরি দিয়ে নৃশংসভাবে আঘাত করে। এসময় তার সাথে থাকা একই এলাকার মূসা নামে আরেক যুবককে মাথায় আঘাত করে হামলাকারীরা। মৃত্যু নিশ্চিত হওয়ার মতো তাকে আঘাত করে হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, গুলি ও ছুরিকাঘাতে সাইফুল ইসলামের শরীরের একাধিক স্থানে গুরুতর জখম হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তবে অপরজন আশঙ্কামুক্ত।
এই যুবদল নেতার উপর হামলার ঘটনায় কক্সবাজারের বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। এসময় তারা হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে দাবি জানা। না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান বলেন, ঘটনা খবর পাওয়ার সাথে সাথে একদল ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিস্তারিত তথ্য নেয়া হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রযেছে। এরকম জঘন্য ঘটনায় বিএনপি পরিবারে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির সদস্য ঝিলংজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন জিকু জানিয়েছেন আওয়ামী প্রেসিস্ট রা চলে যাওয়ার পর থেকে বিএনপি’র নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করে যুবদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরকে আহত করতেছে এ বিষয়ে পুলিশ প্রশাসন কার্যকরী কোন পদক্ষেপ নিতে পারতেছেন না।এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইন গত ব্যবস্হা না নিলে যুবদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে থানা ঘেরাও করার হুশিয়ারি দেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা