হোম » সারাদেশ » কক্সবাজারের টেকনাফে বসতবাড়ির আঙিনায় বিশাল  অজগর সাপ উদ্ধার করছে বনবিভাগ 

কক্সবাজারের টেকনাফে বসতবাড়ির আঙিনায় বিশাল  অজগর সাপ উদ্ধার করছে বনবিভাগ 

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় বসতবাড়ির আঙিনা থেকে একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল রোববার রাত ৯ টার দিকে বাহারছাড়ার উত্তর শীলখালী এলাকার আবদুস শুক্কুরের বাড়ির উঠান থেকে অজগরটি উদ্ধার করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বাড়ির বাসিন্দারা অজগরটি দেখতে পেয়ে তাঁদের খবর দেন। এরপর তাঁরা ওই বাড়িতে গিয়ে অজগরটি উদ্ধার করেন। পরে গতকাল রাতেই ওই অজগরটি টেকনাফের জাহাজপুরা এলাকার গর্জনবনে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগের শিলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অজগরটি ২০ থেকে ২২ ফুট লম্বা। ওজন ১০০ কেজি। এলাকায় এর আগে এত বড় অজগরের বিচরণ দেখা যায়নি। উদ্ধার হওয়া অজগর ‘বার্মিজ পাইথন’ নামে পরিচিত বলেও জানান তিনি।
বন বিভাগের উদ্ধারকারীদের মধ্যে ছিলেন শামলাপুর গ্রামীণ সাধারণ বন (ভিসিএফ) সংরক্ষণ দলের সভাপতি আমীর মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ২০১৯ সাল থেকে গতকাল রাত পর্যন্ত দুই হাজারের বেশি সাপ টেকনাফের বিভিন্ন এলাকা থেকে তাঁরা উদ্ধার করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!