হোম » সারাদেশ » মোরেলগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আল আজাদ… 

মোরেলগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আল আজাদ… 

মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আসন্ন দ্বি-বার্ষিক কাউন্সিলে মোরেলগঞ্জ  পৌর বিএনপি’র সভাপতি প্রার্থী হিসেবে  উপজেলার সর্বস্তরের জনগণ ও বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা ও সমর্থন চেয়ে লিফলেট বিতরণ করেন অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আল আজাদ।  সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মোরেলগঞ্জ বাজারে লিফলেট বিতরণ ও দোয়া চান আসন্ন দ্বি- বার্ষিক কাউন্সিল মোরেলগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি প্রার্থী বর্তমান পৌর বিএনপি’র সদস্য সচিব অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আণ আজাদ।

একটি সাক্ষাতকারে তিনি জানান, ১৯৯৬  সালে বারৈখালী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ও মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিএনপি’র অন্যান্য নেতাকর্মীদের মতোই নিজস্ব কার্যক্রমের মাধ্যমে সকলের মনে স্থান করে নিয়েছেন তিনি। যার ফলে রাজনৈতিক ভাবে আত্মপ্রকাশের পর আর পিছনে  ফিরে তাকাতে হয়নি তাকে। নিজ কর্মদক্ষতার মধ্যে দিয়ে জায়গা করে নিয়েছেন নেতাকর্মীদের মনে। নিঃস্বার্থ ও অক্লান্ত পরিশ্রম করেছেন দলকে এগিয়ে নিতে।

যার ফলস্বরূপ ২০২৩ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বাগেরহাট জেলা বিএনপি কর্তৃক মোড়লগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব নির্বাচিত এবং বিএনপি পন্থী শিক্ষক শিক্ষক সংগঠন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি পদে দক্ষতার সাথে নিজ দ্বায়িত্ব পালন করেছেন বিগত দিনে।

অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আল আজাদ বলেন, আওয়ামী সরকারের শাসনামলে ২০১০ সালে মামলা ও  নির্যাতনের সিকার হন। অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আল আজদ বর্তমানে বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে  মোরেলগঞ্জ  পৌর বিএনপি’র সভাপতি  প্রার্থী হিসেবে জাত, ধর্ম, বর্ন নির্বিশেষে সকলের দোয়া কামনা করেছেন সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও  সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন।  সর্বোপরি  তিনি  নির্বাচিত হলে, দলের কাজ এগিযে নিতে বলিষ্ট নেতৃত্ব দিবেন বলে জানান অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আল আজাদ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!