হোম » সারাদেশ » বগুড়ায় পুলিশের অভিযানে সাত ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার

বগুড়ায় পুলিশের অভিযানে সাত ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ গত ২৮ জানুয়ারি দিবাগত রাতে বগুড়া সদরের এরুলিয়া বিমানবন্দর মোড় এলাকায় ডাকাতির সময় ফেলে যাওয়া জুতার সুত্র ধরে বগুড়া সদর থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করে ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে।
রবিবার (২ই ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার সদর থানায় প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে রোববার ভোররাত ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশে বেশ কয়েকটি দল।
গ্রেপ্তার দুর্ধর্ষ ৭ ডাকাত হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবদুল্লাপুর মৃধাপাড়ার মোঃ সুলতান (৪৫), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংহাট এলাকার মোঃ মমিনুর রহমান (৩৪), বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেবচন্ডি এলাকার মোঃ মুকুল ইসলাম ওরফো পটল (৪১), আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের মোঃ রাকিব শেখ (২০) ও  মোঃ শাকিল শেখ (২৩), কাহালু উপজেলার আড়োলা গ্রামের মোঃ আল-আমিন (১৯) এবং সোনাতলা উপজেলার শিহিপুর বটতলা মোঃ লাদেন (২২)। ডাকাতি ব্যবহৃত ১টি বোল্ট বাটার, ১টি এসএস পাইপ, ১টি লোহার তৈরি শাবল, ১টি বার্মিজ চাকু, এক জোড়া জুতা ও ১টি কাপড়ের ব্যাগ (ঘটনাস্থলে ফেলে রেখে যায়)।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!