হোম » সারাদেশ » আলফাডাঙ্গা মোটরসাইকেল মালিক সমিতির নির্বাচন উপলক্ষে আলোচনা

আলফাডাঙ্গা মোটরসাইকেল মালিক সমিতির নির্বাচন উপলক্ষে আলোচনা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ আসন্ন ২২ ফেব্রুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গা মোটরসাইকেল মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলা সদর বাজারের চৌরাস্তায় অবস্থিত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সমিতির সভাপতি সবুজ শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম শেখের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মিলন, সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. বিশু মৃধা, আলফাডাঙ্গা ট্রলি মালিক সমিতির সভাপতি দাউদ হোসেন ও আলফাডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াদ আলী প্রমুখ।
আলোচনা সভায় আসন্ন ২২ ফেব্রুয়ারি আলফাডাঙ্গা মোটরসাইকেল মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বর্তমান সাধারণ সম্পাদক রবিউল ইসলাম শেখ সকলের নিকট দোয়া কামনা করেন। একইসঙ্গে সমিতির সকল সদস্যের নিকট ভোট প্রার্থনা করেন তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!