হোম » সারাদেশ » গুলশান শিক্ষা থানা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গুলশান শিক্ষা থানা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এম হিরন প্রধান : ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার গুলশান থানা শকখার বর্ষিক পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত।  তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির গুলশান শিক্ষা থানার সভাপতি শাহরীন খান রুপার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা শিক্ষা অফিস মোঃ আব্দুল মজিদ।
প্রতিযোগিতায় গুলশান শিক্ষা থানার প্রায় ২০-২৫টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা শিক্ষা অফিস ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির সম্পাদক মো: অমিদুর রহমান, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির কোষাধ্যক্ষ ও মহাখালী টি এন্ড টি উচ্চ বিদ্যালয়ের প্রধন শিক্ষক মোহাম্মদ নূরে আলম ছিদ্দিকী, গুলশান থানা শিক্ষা একাডেমি সুপারভাইজার মোসা: নাজমুন নাহার।
আরো উপস্থিত ছিলেন, মহাখালী আইপিএইচ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহিদুল করিম খান, মহাখালী মডেল হাই স্কুলে প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, দৈনিক গণমানুষের আওয়াজ এর প্রধান প্রতিবেদক, আবুল মোতালিব মাহমুদ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, গুলশান শিক্ষা থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া-শিক্ষক-সহ প্রতিযোগীতায় অংশনে বিজয়ী শিক্ষার্থীবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!