হোম » সারাদেশ » টেকনাফে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গাকে  আটক

টেকনাফে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গাকে  আটক

মোহাম্মদ খোরশেদ হেলালী:
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে সিএনজি গাড়িতে  তল্লাশি চালিয়ে দুটি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে  বিজিবি। গত রোববার বিকেলে তাদের আটক করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি।
আটকরা হলেন- কক্সবাজারের উখিয়া কুতুপালং ৭নং এফডিএমএন ক্যাম্পের এ-২ ব্লকের বাসিন্দা রোহিঙ্গা শরণার্থী উচুং জোহারের ছেলে আনোয়ার শাহ (১৮), একই ক্যাম্পের দ্বীন মোহাম্মদের ছেলে মো. শরিফ (১৮) ও ফকির আহম্মদের ছেলে মো. হাসিম (২০)।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন,  গোপন সংবাদে জানা যায় টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং হতে উখিয়া কুতুপালংগামী একটি সিএনজিতে অবৈধ অস্ত্র রয়েছে‌। এমন সংবাদে টেকনাফ ব্যাটালিয়নের আওতাধীন দমদমিয়া এবং হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। কিছুক্ষণ পর হোয়াইক্যং চেকপোস্টের কাছে একটি সিএনজি আসলে বিজিবি সদস্যরা সিএনজিটি তল্লাশির জন্য থামায়। পরবর্তীতে সিএনজিতে থাকা তিনজন আরোহীদের সন্দেহজনক আচরনের জন্য তাদের চেকপোস্টে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে তাদের দুজনের কোমড়ে সুকৌশলে লুকিয়ে রাখা ২টি পুরাতন বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার করা পিস্তল ও গুলিসহ আটক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ  টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!