
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ মরহুম আল্লামা আবু যোফার মুহাম্মদ আব্দুর রহমানের প্রতিষ্ঠিত ধলাইরচর দরবার শরীফের ৫০ তম ঈসলে ছাওয়াব দোয়ার মাহফিল আগামী ২৩ ফেব্রুয়ারী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার রাতে ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসার হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় মাহফিলের ৩১৩ জন কমিটির উপদেষ্টা ৮০, সহ-সভাপতি ৯০, অন্য পদে ১২ ও ১৩১ জন সদস্যের অনেকেই অংশ নেন। সভায় ধলাইরচর দরবার শরীফের গদিনীশিন পীর ও বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মুহাদ্দিস মুফতি রাকীবুল হাসান রাকীব সভাপতিত্ব করেন।
এসময় বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য দেন, ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মোছলেম উদ্দীন, মাদ্রাসার উপাধ্যক্ষ আলী আকবার, আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক বরকত আলী, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, সাবেক ইউপি সদস্য আবু বকর সিদ্দিক, মাদ্রাসার আরবি শিক্ষক আনোয়ার হোসেন, খেলাফত মজলিসের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু মুসা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আক্তার হোসেন।
সভায় ধলাইরচর দরবার শরীফে আগামী ২৩ ফেব্রুয়ারী ৫০ তম ঈসলে ছাওয়াব দোয়ার মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলাম প্রচারক ও ইসলামি বক্তা আলহাজ্ব মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদীকে প্রধান অতিথি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া নাতে রাসুল পরিবেশনের জন্য দেশের সুনামধন্য শিল্পী গোষ্ঠীসহ দেশ বরেণ্য আলেম ওলামা, পীর মাশায়েখগণকে অতিথি করার সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তারা ঈসলে ছাওয়াব দোয়ার মাহফিলকে সুন্দর ও সফলভাবে সার্থক করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। আলোচনার পর দোয়া মোনাজাত শেষে তোবারক বিতরণের মাধ্যমে প্রস্তুতিমূলক সভার পরিসমাপ্তি ঘটে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা