হোম » সারাদেশ » ঠাকুরগাঁয়ে মোটরসাইকেল চুরির সময় গণপিটুনিতে একজন নিহত।

ঠাকুরগাঁয়ে মোটরসাইকেল চুরির সময় গণপিটুনিতে একজন নিহত।

ফারুক হোসেন ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল চুরির সময় ।জনতার গণপিটুনিতে রুবেল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২২শে জানুয়ারি বুধবার সকালে উপজেলার আমগাঁও ইউনিয়নের যাদুরানি বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল ইসলাম (৩৫) পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার গোগর পটুয়াপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। স্থানীয়সূত্রে জানা যায়, বুধবার সকালে যাদুরানি বাজারে মোটরসাইকেল চুরির সময় রুবেলকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় জনতা। উত্তেজিত জনতা তার হাত দুটি রশি দিয়ে বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে পিটুনি দেয়। পরে গুরুতর অবস্থায় তাকে গাছ থেকে নামিয়ে ফেলা হয়। এতে ঘটনাস্থলে তিনি মৃত্যু বরণ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল  জানান, মোটরসাইকেল চুরির সময় গণপিটুনিতে রুবেলের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। এদিকে ওসি আরো জানান, রুবেল ইসলামের নামে চুরির দুইটি মামলা রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!