
নাসির আহমেদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আইয়ূবপুর ইউনিয়নে পবিত্র মিরাজুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামাতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও শীতার্তদের মাঝে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলার আমির কাজী মাওলানা আবুল বাশার। প্রধান অতিথি ছিলেন মাওলানা মাজেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মো: নাজমুল আলম আরিফ, অধ্যাপক দেওয়ান নকীবুল হুদা, মো. শামীম নূর ইসলাম।
প্রধান অতিথি মাওলানা মাজেদুল ইসলাম বলেন, “মিরাজুন্নবী (সা.) আমাদের আত্মশুদ্ধি ও আল্লাহর পথে চলার শিক্ষা দেয়। নবীজির জীবন আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”
বিশেষ অতিথি মো. শামীম নূর ইসলাম বলেন, “মহানবীর জীবন আদর্শ অনুসরণ করলেই দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন সম্ভব।”
অধ্যাপক দেওয়ান নকীবুল হুদা বলেন, “মিরাজুন্নবীর শিক্ষা আমাদের আলোর পথ দেখায়। এটি আল্লাহর প্রতি অটল বিশ্বাস ও ইবাদতের গুরুত্ব তুলে ধরে।”
মাওলানা নাজমুল আলম আরিফ বলেন, “মহানবীর জীবন থেকে আমাদের ঐক্য, সৌহার্দ্য ও মানবিকতার শিক্ষা নিতে হবে। সমাজ পরিবর্তনে তাঁর শিক্ষা সর্বাধিক কার্যকর।”
সভাপতি কাজী আবুল বাশার বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।” আলোচনা সভা শেষে শীতার্তদের মাঝে ২০০ কম্বল বিতরণ করা হয়।
সঞ্চলনায় ছিলেন আইয়ূবপুর ইউপি জামায়েতের সভাপতি মো: হাবিবুর রহমান, আরো উপস্থিত ছিলেন মো. মতিউর রহমান, কাজী মোহাম্মদ আলী লিটন, ঢাকা দক্ষিণের ওয়ার্ড সভাপতি মাসুদ প্রমুখ।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার