
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এক হোটেল ব্যাবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ২০জানুয়ারি সোমবার দুপুর ১২টায় সদর ইউনিয়নের রনবাঘা বাজারে জিয়া হোটেলে এ অভিযান চালানো হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা বাজার মনিটরিংকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও হোটেল পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ধারায় জিয়া হোটেলের ম্যানেজার মো: দুলাল হোসেন (২৮) কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যামান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। ওই সময় প্রসিকিটর হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানার এসআই মো: আমির আলী।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার