
চাটখিল প্রতিনিধি : নোয়াখালী চাটখিল উপজেলায় কর্মরত দৈনিক বাংলাদেশ সমাচারের চাটখিল প্রতিনিধি ও উপজেলার বানসা গ্রামের মৃত মোবারক উল্যার ছেলে মো.ফরিদ খানের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বানসা গ্রামের তফাদার বাড়ির সামনে সন্ত্রাসী সাইফুল ইসলামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক ফরিদ খান বাদী হয়ে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বানসা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে সাইফুল ইসলামের সাথে ব্যাংকে হিসাব খোলা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যা রাতে সাইফুল ইসলামের বাড়ির সামনে একা পেয়ে ফরিদের উপর হামলা চালায়। এসময় সাইফুল, শাহানারা বেগম ও ফারজানা আক্তার একত্রিত হয়ে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করে আহত করে এবং তার সংগে থাকা প্রায় ৪০হাজার টাকা মূল্যের মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও সাংবাদিকতার বিভিন্ন কাগজপত্র ও আইডি নিয়ে যায়। তবে এ নিয়ে আইনের আশ্রয় নিলে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয় সন্ত্রাসীরা।
পরে সাংবাদিক ফরিদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাংবাদিক ফরিদ অভিযোগ করে বলেন, সাইফুল ইসলাম দীর্ঘ দিন বিদেশে ছিল। হাসিনা পতনের পর সে দেশে এসে বিএনপির নাম ভাংগিয়ে এলাকায় দখল, চাদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে। এসব থেকে বিরত থাকার অনুরোধ জানালে সে আমার উপর হামলা চালায়।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি তদন্ত মো.সুলতান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক