
মোহাম্মদ হানিফ, (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে মরহুম যুবদল নেতা আবদুর রহমানের অকাল মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপজেলা যুবদলের নেতারা আবদুর রহমানকে নির্যাতন করে বিচারবহির্ভূত ভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন।
রবিবার(১৯ জানুয়ারি)সকালে সোনাইমুড়ী উপজেলা বিএনপি কার্যালয়ে এই আয়োজন করা হয়। সোনাইমুড়ী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
সোনাইমুড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক ওমর শরীফ সোহাগের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন।
শোকসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মরহুম আবদুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। পরে সভায় উপস্থিত বিএনপি-যুবদল ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, যুবদল নেতা আবদুর রহমানকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ড ৫ই আগষ্টের পূর্বে ঘটলে রাজনৈতিক হামলায় শহীদ হিসেবে ধরা যেতো। তবে দেশ স্বাধীন হওয়ার পর সেনাবাহিনীর টর্চারে এমন হত্যাকান্ড মেনে নেওয়া যায়না। ধর্মব্যবসায়ী রাজনৈতিক গোষ্ঠীর ষড়যন্ত্রে এমন বিচার বহির্ভূত হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করা হয়।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখানে আইন রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে।যুবদল নেতা আবদুর রহমান যদি কোন অন্যায় করে থাকে তবে তাকে বিচারের আওতায় শাস্তি দেওয়া যেত। তবে তা না করে তাকে টর্চার করে হত্যা করা হয়েছে। তার ৮ মাসের নিষ্পাপ সন্তানটি পিতা হারা হয়েছে। পরিবারের সদস্যরা শোকে নিমজ্জিত রয়েছে। বিচারবহির্ভূত আবদুর রহমানের মায়ের মত আর কোন মায়ের বুক যেন খালি না হয় সেজন্য রাজনৈতিক নেতাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, বৈষম্য এখনো চলমান রয়েছে। একটি গোষ্ঠী প্রতিহিংসা মূলক ভাবে বিএনপি নেতাদের নামের তালিকা সেনাবাহিনীর কাছে পাঠিয়েছে। যদি কেউ অন্যায় করে তবে তাকে বিচারের আওতায় আনতে হবে। বিচার ছাড়া হত্যা কাম্যনয়।
তিনি আরো বলেন, একটি দল নিজেদের সুশৃঙ্খল হিসেবে প্রচার করছে। বিএনপির মত সংখ্যাগরিষ্ঠ দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। এই অবস্থায় সকল পর্যায়ের নেতা-কর্মীদের তিনি ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল