হোম » সারাদেশ » চন্দনাইশ দোহাজারীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন ট্রাইবেকারে মোহাম্মদ নগর ক্রীড়া পরিষদ কোলাগাঁও পটিয়া জয়লাভ

চন্দনাইশ দোহাজারীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন ট্রাইবেকারে মোহাম্মদ নগর ক্রীড়া পরিষদ কোলাগাঁও পটিয়া জয়লাভ

Oplus_0

মো.শহীদুল ইসলাম,চন্দনাইশ: চন্দনাইশে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্ধোধন করা হয়েছে। গত শনিবার বিকাল ৪টায় উপজেলার দোহাজারী পৌরসভাস্থ খেলোয়াড় সমিতির উদ্যাগে আয়োজিত দোহাজারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দোহাজারী সাঙ্গু নদীর উন্মুক্ত চরে উদ্ধোধন করা হয়।
উদ্ধোধন করেন জাতীয় মহিলা দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। উদ্ধোধনে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ফুটবল প্রশিক্ষক উষালাকি, জাতীয় দলের খেলোয়াড় আসকর খান বাবু ও শওকত খান। খেলায় বৃহত্তর চট্টগ্রামের চির প্রতিদন্ধী ১৬টি টিম অংশগ্রহণ করবেন। প্রথম দিনে ২চির প্রতিদন্ধী দল মোহাম্মদ নগর ক্রীড়া পরিষদ কোলাগাঁও পটিয়া বনাম পতেঙ্গা ফুটবল ক্রীড়াচক্র অংশগ্রহণ করেন।
খেলায় শত শত দর্শকের মুহু মুহু হাত তালির মধ্যে খেলা শুরু হলে ১ম আর্ধে মোহাম্মদ নগর ক্রীড়া পরিষদ কোলাগাঁও পটিয়া পর পর ২গোল করেন পতেঙ্গা ফুটবল ক্রীড়াচক্রকে। আবার ১ম আর্ধের ২গোলের পর পতেঙ্গা ফুটবল ক্রীড়াচক্র মোহাম্মদ নগর ক্রীড়া পরিষদ কোলাগাঁও পটিয়াকে ২টি গোল করে সমতায় ফিরে আসে। পরে ট্রাইবেকারে ৩-৪ গোলে মোহাম্মদ নগর ক্রীড়া পরিষদ কোলাগাঁও পটিয়া জয়লাভ করেন।
দোহাজারী ফুটবল খেলোয়াড় সমিতির উদ্যোগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আসকর খাঁন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দোহাজারী আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি বশীর উদ্দিন খান মুরাদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় শওকত খাঁন, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই বিল্লাল হোসেন, মাস্টার হুমায়ুন কবির, সাবেক কাউন্সিল শাহ আলম, দোহাজারী ফুটবল খেলোয়াড় সমিতির সদস্য মো.ফেরদৌস, মো. মামুন, মো. ওয়াসিম, মো. শিমুল, আরিফুল ইসলাম সুমন, মো.এনাম, মো. শিপন, মুহিম বাদশা, মো. মাহাবু, মো. আবুল হাসান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাধারণ দর্শকগণ উপস্থিত ছিলেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে দর্শক খেলা উপভোগ করছেন। উপস্থিত দর্শকবৃন্দ খেলার সফলতা কামনা করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!