হোম » সারাদেশ » বগুড়া সদর নুনগোলায় যুবদলের শীতবস্ত্র বিতরন

বগুড়া সদর নুনগোলায় যুবদলের শীতবস্ত্র বিতরন

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
ইউনিয়ন যুবদলে আহবায়ক বিপুল কর্মকারের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোঃ আব্দুর রশিদ বজলু বলেন, অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ।
তারা দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতিতে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। মানুষের কষ্ট লাঘবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। বিএনপি ও সহযোগী সংগঠন গুলো সব সময় এ দেশের সাধারণ জনগণের স্বার্থে কাজ করেছে। সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব-সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয় বিএনপির সাধারন সম্পাদক শাহ আলম জনি, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন নুনগোলা ইউনিয়ন যুবদলের প্রতিষ্টাতা সভাপতি মাহমুদুল ইসলাম তুহিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক একরাম হোসেন, আব্দুর রশিদ, জিল্লার রহমান,আব্দুস সালাম, বিদুৎ, হেফজুল, জিন্না, নুরুল ইসলাম, নুরুন নবী, সুমন, আব্দুর রাজ্জাক ভুট্টু, অমিত হাসান, শান্ত কর্মকার, আরিফুল, পাপ্পুসহ অনেকে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!