
জয়পুরহাট প্রতিনিধিঃ মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ, এই ভিশন নিয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় মুজিবর রহমান সরকারি কলেজ মাঠে আক্কেলপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে আক্কেলপুর উপজেলা আমীর মাওলানা শফিউল হাসান দিপু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মামুনুর রশিদ, এস, এম রাশেদুল আলম সবুজ প্রমুখ।
এসময় বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়নের যুব-বিভাগ, ছাত্র শিবিরের নেতাকর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান