
রবিউল হাসান লায়ন: জামালপুরের মেলান্দহে মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার সকালে মেলান্দহ থানার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাংচুর ও মারধরের ঘটনায় স্থানীয় মুন্সী নাংলা গ্রামের আব্দুল আউয়াল বাদী হয়ে একই গ্রামের আব্দুর রশীদসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গত ১৫ জানুয়ারি ওই মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও পুলিশ রহস্যজনক কারনে আসামিদের গ্রেপ্তার করছে না। আসামিরা প্রকাশ্যে ঘুরাঘুরি করায় ক্ষুব্ধ হয়েছেন তারা। ৬ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাও করার হুমকি দিয়েছে মুন্সী নাংলা গ্রামের বিক্ষুব্ধ জনতা।
এ সময় বিক্ষুব্ধ মানুষ অভিযোগ করেন, মেলান্দহ থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান যোগদানের পর থেকে মিথ্যা মামলা দিয়ে নিরিহ মানুষকে হয়রানি করে আসছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মামলার বাদী আব্দুল আউয়াল, মুন্সী নাংলা গ্রামের জেমি, নজরুল ইসলাম ও আমিনুল ইসলাম।
মেলান্দহ থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন। তিনি বলেন, যোগদানের পর থেকে নিরপেক্ষ এবং আইন মোতাবেক কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান