
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি রংপুরের পীরগঞ্জ উপজেলার আইটি ট্রেনিং এন্ড কিউবেশন সেন্টার
পরিদর্শন করেছেন । বৃহস্পতিবার সকাল ১০ টায় তিনি উক্ত উক্ত সেন্টার পরিদর্শন করেন ।
এ সময় বাংলাদেশ হাইটেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক একে এম আমিরুল ইসলাম, আইটি ট্রেনিং এন্ড কিউবেশন সেন্টারের প্রকল্প পরিচালক হুমায়ুন কবির, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটি ও শিক্ষা) ময়নুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম প্রমুখ সহ পীরগঞ্জস্থ আইটি ট্রেনিং এন্ড কিউবেশন সেন্টারের সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । এ সেন্টার পরিদর্শন কালিন সময়ে শীষ হায়দার চৌধুরী বলেন, এ আইটি সেন্টারের কিছু কাজ এখনও অবশিষ্ট রয়েছে ।
তার পরেও এটি উদ্ভোধন করা হয়েছিল । আমরা আশা করছি আগামী ২ মাসের মধ্যে আইটি ট্রেনিং সেন্টারটির কাজ সমাপ্ত হবে এবং আমরা আনুষ্ঠানিক ভাবে এর কার্যক্রম শুরু করতে পারব । পরে তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী পীরগঞ্জের শহীদ আবু সাঈদের বাড়ীতে গিয়ে প্রয়াত আবু সাঈদের কবর জেয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল