
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে শেরপুরে বিএনপি ও অঙ্গ দলের পক্ষ থেকে গণ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে।
১৫ জানুয়ারী বুধবার বিকেলে শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল এমপির আহ্বানে সদর উপজেলা বিএনপি, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দলসহ অন্যান্য অঙ্গ দলের নেতাকর্মীরা পৌর পার্ক জড়ো হয়ে একটি মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে থানামোড়ে এসে সমাবেশে মিলিত হয়। মিছিলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নানা স্লোগান দেয়া হয়।
থানার মোড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এম কে মুরাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল