
রবিউল হাসান লায়ন: জামালপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে শহরের পুরাতন পুলিশ লাইন্স মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে শিল্প ও পণ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম আব্দুল্লাহ বীন রশিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেসার্স মুনিয়া এন্টারপ্রাইজ এন্ড ইভেন্ট ম্যানেজমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠিত হয়। মেলায় সর্বমোট ৬৪ টি স্টল স্থান পেয়েছে।

আরও পড়ুন
জামালপুরে ‘এসএসসি ১৪’ ব্যাচের বন্ধুদের জমকালো বাইক ট্যুর সম্পন্ন
নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত
বগুড়ায় গৃহবধূ সোহাগীর রহস্যজনক মৃত্যু: দুই কন্যা সন্তান নিখোঁজ