
মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পূর্ণ হয়েছে। এই অনুষ্ঠানের মধ্যে ছিল বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ, বিভিন্ন বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী ও সেমিনার।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের তরুণ সমাজের মধ্যে লুকিয়ে রয়েছে এক অপার সম্ভাবনা। আমাদের ছেলে-মেয়েদের মেধা ও দক্ষতায় অন্য জাতির চেয়ে কোন অংশেই পিছিয়ে নেই। সঠিক দিকনির্দেশনা ও পরিবেশ নিশ্চিত করতে পারলে বিজ্ঞানচিন্তায় উজ্জীবিত এই প্রজন্ম দেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।
মেলায় সিনিয়র ও জুনিয়র গ্রুপে মোট প্রায় ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ