
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার মহিষবাথান সমাজ কল্যাণ সমিতি কতৃক দুস্থ, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। হাড়কাঁপানো এ শীতে কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে কম্বল পাওয়া প্রান্তিক মানুষরা।
দু’চোখে খুঁজে ফিরেছে বাঁচার আকাঙ্ক্ষা। সেই সঙ্গে কম্বল পাওয়া দরিদ্র মানুষরা সাধুবাদ জানিয়েছেন মহিষবাথান সমাজ কল্যাণ সমিতির কতৃপক্ষকে। সোমবার ,(১৩ই জানুয়ারি) বিকেলে বগুড়া সদর উপজেলার মহিষবাথান সমাজ কল্যাণ সমিতির প্রধান কার্য়ালয়ে কম্বল বিতরণ করা হয়।
মহিষবাথান সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোখলেছার রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া সদর উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুস সালাম খান রুবেল বলেন, মহিষবাথান সমাজ কল্যাণ সমিতি কতৃক শীত বন্ত্র বিতরণের উদ্যোগ সত্যিই যুগোপযোগী ও প্রশংসনীয়।
শীতের প্রকোপের কারণে সমাজের অসহায় ও দরিদ্র মানুষ ঘর থেকে বেরোতে পারছেনা। এ শীতবস্ত্র বিতরণ সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। অনুষ্ঠানে শ’তাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া সদর উপজেলা বিএনপির সদস্য আব্দুল কুদ্দুস রনি, শেখেরকোলা ইউনিয়ন যুবদলের আহবায়ক সোহেল রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম জায়দার।
আরও উপস্থিত ছিলেন মহিবাথান সমাজ কল্যাণ সমিতির পরিচালক আল মামুন, মহিবাথান সমাজ কল্যাণ সমিতির পরিচালক (অপারেশন) আলফাজ উদ্দিন, আঞ্চলিক ম্যানেজার নজরুল ইসলাম, ইউপি সদস্য তাজুল ইসলাম রাসেল, সদর উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য আজমল ফকির, শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক পিলু, ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া, সদস্য মুকুল মিয়া, যুবনেতা রেজাউল করিমসহ সমিতির উর্দ্ধোতন কর্মকর্তা বৃন্দ।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত