হোম » সারাদেশ » রৌমারীতে সরকারি  রাস্তার গাছ কর্তনের অভিযোগ উঠেছে আলম মিয়ার  বিরুদ্ধে ।

রৌমারীতে সরকারি  রাস্তার গাছ কর্তনের অভিযোগ উঠেছে আলম মিয়ার  বিরুদ্ধে ।

কুড়িগ্রাম  প্রতিনিধি: রৌমারী উপজেলার বন্ধবের  ইউনিয়নের নলবাড়ি গ্রাম সংলগ রাস্তার ইউক্লিপটাস তাজা দুটি  গাছ কর্তন করে বিক্রি করার অভিযোগ উঠেছে আলম মিয়ার  বিরুদ্ধে । রবিবার (১২জানুয়ারী) দুপুরের দিকে নলবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বন্ধবের  ইউনিয়নের নলবাড়ি গ্রামের আলম মিয়া মোটা দুটি ইউক্লিপটাস তাজা গাছ বিক্রি করেন বাইটকামারী বাজার পাড়া গ্রামের ওমর আলীর পুত্র মোহাম্মদ আলীর কাছে।
মোহাম্মদ আলী তার লোকজন দিয়ে সরকারি রাস্তার  একটি  গাছ কর্তন করেন কিছু খন পরে অন্য আরেকটি গাছ কাটা শুরু করেন। এসময় স্ানীয়রা বিষয়টি দেখে মোহাম্মদ আলীকে গাছ কাটতে বাধা দেন এবং তার লোকজন দ্রুত পালিয়ে যায় ।
পরে  স্ানীয় লোকজন সহকারি কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার (ভা:)কে বিষয়টি জানালে  তিনি বন্ধবের ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) আব্দুস সালামকে  সরেজমিনে তদÍ করে প্রতিবেদনের জন্য নির্দেশ দেন। এর আগেও মোহাম্মদ আলী চোরাইভাবে ওই এলাকার বিভিন রাস্তার গাছ কর্তন করে আসছিলেন।
মোহাম্মদ আলী জানান, রাস্তার গাছ দুইটি আমি কিনে নিয়েছি। গাছের দাম দিয়েছি ২০ হাজার টাকা। রাস্তার গাছ কেন কাঠলেন জানত চাইলে, তিনি চেয়ারম্যানের সাথে কথা বলতে বলেন।
স্ানীয় ইউপি সদস্য শাহ আলম বলেন, আমি এ বিষয় কিছুই জানিনা।
এবিষয় বন্ধবের ইউনিয়ন উপসহকারি ভূমি কর্মকর্তা আব্দুস সালাম মন্ডলের সাথে কথা বললে তিনি বলেন , সরেজমিন তদÍ করে এসিল্যান্ড বরাবর প্রতিবেদন দাখিল করেছি। আপনারা চাইলে এসিল্যান্ড অফিস গিয়ে দেখতে পারবেন।
উপজেলা বনবিভাগর কর্মকর্তা ফজলুল হক এর ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। বন্ধবের  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের সরকার বলেন, রাস্তাটি সরকারি,তবে গাছগুলো মালিকানা । তাই তারা দুটি গাছ কেটে নিয়েছে।
সহকারি কমিশনার ভূমি ও উপজলা নির্বাহী অফিসার (ভার:) রাসেল দিও জানান, ইউনিয়ন ভূমি কর্মকর্তাক সরেজমিন দেখতে পাঠানো হয়। পরে তারা দেখে আমাকে জানান, যারা গাছ লাগিয়েছে তারাই গাছ কেটেছে । রাস্তাটি সরকারি হলেও গাছ দূটি মালিকানা। এরপরেও বিষয়টি খতিয়ে দেখতেছি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!