
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চন্দনাইশে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খোলা বাজারে চাল/ আটা বিক্রয় কার্যক্রম(ওএমএসএস)’র উদ্ভোধন করা হয়। গতকাল ১৩ জানুয়ারি সকালে উপজেলার চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন একাডেমি সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, দোহাজারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য অফিসের সহকারী মিঠুন চৌধুরী প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন বলেন সাধারণ মানুষ যাতে সহনীয় মূল্যে চাল নিয়ে দুমুঠো খাবার খেতে পারে তার জন্য এই ওএমএসএস এর চাল বিক্রি। জনপ্রতি ৫ কেজি করে এ চাল দেওয়া হয়। প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান