
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার আড়োলা গ্রামে দেলোয়ার হোসেনের কাছ থেকে জমি লিখে দেওয়ার নাম করে সাড়ে ১১ লাখ টাকা আত্মসাত ও প্রতারক লোকমানের বিচারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (১৩ই জানুয়ারি) সকালে আড়োলা বাজার এলাকায় অত্র গ্রামবাসী এ মানববন্ধনের আয়োজন করে।
জানা গেছে, আড়োলা গ্রামের খেজমতউল্লার ছেলে লোকমান এবং লোকমানের ছেলে বিপুল ও লিটনের নামে কবলা ২৮ শতক জমি বিক্রয়ের সিদ্ধান্ত নিলে পার্শ্ববর্তী মৃত সরিফ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন উক্ত জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়। উক্ত জমি বিক্রি বাবদ ১০০ শত ৫০ টাকার ট্যাম্পে স্বাক্ষর করে অগ্রিম সাড়ে ১১ লক্ষ টাকা গ্রহণ করে এবং পরে জমি রেজিস্ট্রি করে দিবে বলে কথা দেয়।
পরবর্তীতে উক্ত জমি রেজিস্ট্রি না করে দিয়ে গোপনে পাশ্ববর্তী অন্য একজনকে জমি রেজিস্ট্রি করে দেয়। এ ব্যাপারে লোকমানের সাথে যোগাযোগ করা হলে লোকমান জমি লিখে না দেওয়ার তালবাহানা করছে। বক্তারা অবিলম্বে জমির টাকা ফেরত ও প্রতারক লোকমানের শাস্তি দাবী জানান ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য জাহেদুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, আফজাল হোসেন, আব্দুল ওয়াদুদ, আলহাজ্ব আলতাব আলী, মকবুল হোসেন, মীরজাফর আলী, বাবু মোল্লা, নুর ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন