
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ সোনাফর আলী (২৩) নামের এক যুবককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। সোনাফর আলী দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের রকিব আলীর পুত্র।
সোমবার এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, রবিবার (১২ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশের এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় ব্রিজ থেকে সোনাফর আলীকে আটক করা হয়। এসময় সোনাফর আলীর হেফাজতে থাকা ৮২ বোতল অফিসার চয়েস বিদেশী মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি টিভিএস মেট্রো প্লাস ১১০ সিসি মোটরসাইকেল জব্ধ করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান