
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে রংপুরের পীরগঞ্জ উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি উপজেলা পরিষদ চত্বরে র্যালী বের করে উপজেলা প্রশাসন। র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
উক্ত র্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এম এ ফারুক , উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার , মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মমিন মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম, তথ্য অফিসার আসফাক হোসেন সহ ও বিভিন্ন কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা র্যালীতে অংশ গ্রহন করে।
র্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল