
টঙ্গী প্রতিনিধি: পতিত সৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় দীর্ঘ ২০ বছর যাবৎ কারারুদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুরের টঙ্গীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় টঙ্গীর কলেজগেট এলাকাস্থ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে নুরুল ইসলাম সরকার মুক্তি পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মহাসড়কের দু’পাশ দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করে।
সমাবেশে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের সুযোগ্য পুত্র সরকার শাহনূর ইসলাম রনি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাজীপুর ২ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাহ উদ্দিন সরকার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, প্রভাষক বসির উদ্দিন প্রমুখ। এ সময় সমাবেশে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাসহ দেশের বিভিন্ন ক্রান্তিকালে জনগণের কল্যাণে সবসময় এগিয়ে আসতেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার। তিনি কোনদিন কাউকে কোন ক্ষতি করেন নি।
কিন্তু তিনি পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় দীর্ঘ ২০ বছর যাবৎ কারাবন্দী হয়ে রয়েছেন। এসময় আহসান উল্লাহ মাস্টারের হত্যাকান্ডের পুনরায় তদন্ত করার দাবী জানিয়ে তারা আগামী রায়ে নুরুল ইসলাম সরকারের বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহার করাসহ তাকে নিঃশর্তে মুক্তি দেওয়ার আহবান জানান।
বক্তারা এসময় আরও বলেন, আগামী রায়ে যদি স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো কোন ষড়যন্ত্র মূলক কার্যক্রম করা হয়, তাহলে আমরা গাজীপুরের জনগণ এর বিরুদ্ধে বিশাল কর্মসূচি দিতে বাধ্য হবো। এরপর সমাবেশ শেষে সরকার শাহনূর ইসলাম রনি’র নেতৃত্বে মিছিলটি কলেজগেট হতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন করে এরশাদ নগরে গিয়ে মিছিলটি সমাপ্তি ঘটে। এসময় নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবীতে বিভিন্ন স্লোগান দেন গাজীপুর জেলা ও মহানগরের বিএনপির নেতা-কর্মীরা। এতে কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল