
বিএডিসির বীজ ও সার ডিলার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুদা রেজাউন্নবী লিখিত বক্তব্যে বলেন- গত বছরের ৩০ নভেম্বর বিএডিসির বীজ ও সার ডিলার এসোসিয়েশনের নওগাঁ জেলার বার্ষিক সমন্বয় সভা হয়েছিল। সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিগত কমিটি বিলুপ্ত করে একটি পূর্নাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে বিএডিসির নিবন্ধিত বীজ ও সার ডিলারদের মধ্য থেকে বদলগাছী উপজেলা খলসী বাজারের মেসার্স মন্ডল ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী রফিকুল ইসলামকে সভাপতি এবং মান্দা উপজেলার চৌবাড়িয়া বাজারের মেসার্স মন্ডল ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী হুদা রেজাউন্নবীকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি নওগাঁ জেলা প্রশাসক এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতিকে অবগত করা হয়। তারপর থেকে কমিটির মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অভিযোগ করে তিনি বলেন- বিগত কমিটির দায়িত্বরত আমাদের নবাগত কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দিতে গত ৭ জানুয়ারি সংগঠনের পক্ষ থেকে সাধারণ সভার আয়োজন করা হয়। কিন্তু সেদিন দুপুরে খাবারে বিরতির সময় যখন সবাই ব্যস্ত এ সময় একটি পক্ষ লিটন কুমার দাসকে সভাপতি ও সম্রাট হোসেনকে সাধারন সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা