
মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর মৎসচাষী সমবায় সমিতির আয়োজনে টাটকপুর গ্রামের একটি মাঠে গত শুক্রবার বিকেলে কালের বিবর্তনে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ঘোড় সওয়ারী ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। স্থানীয় সমাজ সেবক এ্যাডভোকেট শাহরিয়ার ফিরোজ শুভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ঘোড় সওয়ারীদের হাতে পুরস্কার তুলে দেন। ৩টি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ ক্যাটাগরিতে ঘোড়ঘাট উপজেলার ঘোড় সওয়ারী আবীর ১ম হয়ে একটি খাসি পুরস্কার জিতেন এবং এতে চিরিবন্দর উপজেলার ঘোড় সওয়ারী আশিকুর ২য় হন। বি ক্যাটাগরিতে ঘোড়াঘাট উপজেলার ঘোড় সওয়ারী আনোয়ার হোসেন ১ম ও মতলুবুর ২য় হন। সি ক্যাটাগরিতে চিরিরবন্দর উপজেলার ঘোড় সওয়ারী শাহরিয়ার ১ম ও হাসান আলী ২য় হন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা