হোম » সারাদেশ » বিশ্ব ইজতেমার মাঠে সাদপন্থী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ 

বিশ্ব ইজতেমার মাঠে সাদপন্থী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ 

রবিউল হাসান লায়ন: টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে ঘুমন্ত শুরায়ী নেজামের সাথীদের হত্যা-হামলাকারী সাদপন্থী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি কার্যকর করণ এবং তাদের নিষিদ্ধসহ সকল কাযর্ক্রম বন্ধের দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ওলামা ও সর্বস্তরের তৌহিদী জনতা।

শুক্রবার (১০ জানুয়ারি) জুমা নামাজের পর শহরের মডেল মসজিদের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা আবুল কাশেম সভাপতিত্বে ও মাওলানা আলাউদ্দীনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মুফতী শামসুদ্দীন, মুফতী আব্দুল্লাহ, মাওলানা হাসান আলী, মাওলানা আমান উল্লাহ কাশেমী, মাওলানা নজরুল ইসলাম, মুফতী মনিরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী খাঁন, মুফতী শফিক, মুফতী শরিফ, মাওলানা মাসউদ হুসাইন, মাওলানা ইমাম হুসাইন প্রমুখ।

এসময় বক্তারা সাদপন্হীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। সেই সাথে তাদের সকল প্রকার কার্যক্রম বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান।

সমাবেশ শেষে এক মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতা অংশগ্রহণ করে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!