
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, উপজেলার গাড়িদহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কালশিমাটি উওর পাড়া গ্রামের আব্দুল মান্নান এর ছেলে সে ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলার আসামি। শুক্রবার (১০ই জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গাড়িদহ ইউনিয়নের দশমাইল বাজার এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন ও বলেন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন
ভ্যান চুরিতে দিশেহারা সেলিম, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আব্দুল হাই মিয়া
সান্তাহার পৌর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
দমদীঘিতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন