হোম » সারাদেশ » কক্সবাজারের রামুতে সিএনজি -মিনিট্রাক সংঘর্ষে এক  যুবক নিহত – আহত ৩ 

কক্সবাজারের রামুতে সিএনজি -মিনিট্রাক সংঘর্ষে এক  যুবক নিহত – আহত ৩ 

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের রামুতে সিএনজির  সঙ্গে মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং তিনজন আহত হয়েছে।আজ শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এদুর্ঘটনা টি  ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে পুলিশের রামু ক্রসিং থানার পরিদর্শক আজিজুল বারী ইবনে জলিল। নিহত মোহাম্মদ শাহাবুদ্দিন (৩৫) উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধ্য হলদিয়াপালং এলাকার মৃত কাশেম আলীর ছেলে। নিহত সাহাব উদ্দীন জীবন কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক গণসংযোগ পত্রিকার বিজ্ঞাপন ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে  আজিজুল বারী ইবনে জলিল বলেন, দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিস সংলগ্ন  এলাকায় কক্সবাজারমুখি মিনিট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত এবং তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।
ঘটনার পরপরই ঘাতক মিনিট্রাকটি নিয়ে চালক ও সহকারীরা  পালিয়ে গেছেন মর্মে  বলে জানা যায়।  নিহত যুবকের  লাশ রামু হাইওয়ে ক্রসিং থানায় রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!