
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদরের গোকুলে সোবহান এন্ড গোলে আক্তার ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (১০ই জানুয়ারি)সকাল ১০ টার দিকে তমিরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এলাকার ৩ শতাধিক অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
গোকুল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম টুলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরণ করেন দৈনিক বগুড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান রেজাউল হাসান রানু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের কার্যকরী সদস্য,বগুড়া জজকোর্টের এপিপি এ্যাডঃ পলাশ খন্দকার,সংগঠনের সভাপতি কাজী আনিছুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম,সদস্য ফয়সাল কাজী,পিন্টু কাজী,আরমানুর রাইয়ান,সমাজ সেবক আলহাজ্ব তালিম উদ্দিন,ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলাম স্বপন,মহাস্থান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস আই সুমন, প্রচার সম্পাদক আব্দুল বারী,মাহফুজার রহমান,মিন্টু মিয়া প্রমূখ।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ