
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড় সীমান্তে শাড়ি লেহেঙ্গা সানগ্লাস সহ ২ কোটি ৩২ লক্ষ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১০ জানুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাঁষি তালতলী সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা আগেই পালিয়ে যায়।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার দুপুর পৌণে দুইটার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধীনস্থ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি’র সীমান্ত পিলার ১১১৮/৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মায়াঘাঁষি তালতলী এলাকায় চোরাকারবারীগণ অভিনব পন্থায় বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানী মালামাল অবৈধভাবে পাচারের চেষ্টা করে।
গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া বিওপির বিজিবি টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ হাজার ৮৪৪ পিস সানগ্লাস, ৪১ পিস শাড়ি, ১৫ পিস লেহেঙ্গা এবং ১ পিস গাউন আটক করে। তবে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা এদিকসেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যায়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২ কোটি ৩১ লক্ষ ৭৯ হাজার টাকা।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ