
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন।
গ্রেপ্তার হলো- রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হাকিম আলী পাড়ার মৃত ছৈয়দ আহমদের ছেলে ইমাম হোসেন ওরফে মিজান।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উখিয়া-টেকনাফ হাইওয়ে সড়ক টিএনটি এলাকা থেকে এ মাদক কারবারিকে ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. মাহাবুল কবির।
তিনি জানান , গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। দুপুরে তাকে কক্সবাজার জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান