
জেএম. মমিন, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে তারুণ্যের উৎসব ২০২৫ তারুণ্যের ভাবনায় আগীমার বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ৷
মঙ্গলবার (৭ জানুয়ারী) সকাল ১১টায় সাচড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ৷
সাচড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান ৷ এছাড়া দেউলা রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কূদ্দুস, ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন মোল্লা, ইউপি সচিব জাহাঙ্গীর কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির মাওঃ মিজানুর রহমান, উপজেলা মৎসজীবি সমিতির সভাপতি জাহিদ হোসেন জামাল মীর, উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রাকিব আল হাসান, ইউনিয়ন সভাপতি মোঃ রাকিব রেজা, সাধারণ সম্পাদক ফরিদ জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিগণ, তরুণ ও ছাত্র সমাজের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ৷
উল্লেখ্য, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত (৫২ দিনব্যাপী) উপজেলার বিভিন্ন ইউনিয়নে তরুণদের নিয়ে ব্যাডমিন্টন, ভলিবল, ফুটবল, ম্যারাথন দৌড়, উঠান বৈঠক,অভিভাবক সমাবেশ, শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন,বইমেলা,উপজেলা ব্র্যান্ডিং,কম্পিটিশন, চিত্র প্রদর্শনী কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, পুষ্টি বিষয়ক অলিম্পিয়াড, পিঠা উৎসব, পরিস্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন কর্মশালা চলমান রয়েছে ৷

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত