
এইচ এম রুহুল কাদের , চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় বদরখালী ব্রীজের নিচে প্যারাবনে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- বদরখালী ইউনিয়ননের ৮ নম্বর ওয়ার্ড কলেজপাড়ার মো. কাজল, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ঢেমুশিয়া পাড়ার মো. শাহজাহান এবং ৩ নম্বর ওয়ার্ড টুটিয়াখালী পাড়ার মো. বশির।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শীঘ্রই সম্পৃক্ত সকলকে গ্রেপ্তার করতে সক্ষম হব। ভিকটিম কলেজছাত্রী বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে ।
এর আগে গত রবিবার (৫ জানুয়ারি) রাতে বাঁশখালী বোনের বাড়ি থেকে মহেশখালীর নিজ বাড়িতে যাচ্ছিলেন ওই কিশোরী । এ জন্য বদরখালী ব্রীজ থেকে মহেশখালীগামী সিএনজি অটোরিকশায় ওঠেন তিনি। পরে ব্রীজের উপর গিয়ে গাড়ি নষ্ট হওয়ার অযুহাত দেখিয়ে চালক অটোরিকশা থেকে নামিয়ে দেয়।
এ সময় চার যুবক মুখ চেপে ধরে ভয় দেখিয়ে সড়কের পার্শ্ববর্তী বেড়িবাঁধ সংলগ্ন প্যারাবনে নিয়ে যায়। পরে ৮ যুবক মিলে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এরপর কিশোরী জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরলে তিনি সড়কে এসে চিৎকার দিলে লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা