
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজরের রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তপন মল্লিক আটক হয়েছেন। সোমবার, ৬ জানুয়ারি বিকাল তিনটায় রামু বাইপাস সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনের মেইন রোড থেকে তাকে বৈষম্য বিরোধী ছাত্রজনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন । এসময় ছাত্রজনতা তাকে মারধর করে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
তপন মল্লিক বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের ডান হাত হিসেবে পরিচিত ছিলেন। তপন মল্লিক রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল গ্রামের বাসিন্দা।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী জানিয়েছেন- ছাত্রজনতা রামু বাইপাস এলাকা থেকে তপন মল্লিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বর্তমানে তিনি রামু থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
উল্লেখ্য ২০১৮ সালে রামুতে বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে কয়েকমাস আগে রামু থানায় মামলা দায়ের করেন বিএনপি নেতা মেরাজ আহমেদ মাহিন চৌধুরী। তিনি ওই মামলার এজাহার ভুক্ত আসামি।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার