
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার দুধিয়াবাড়ী গ্রামে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এ ঘটনা ঘটে রোববার দিবাগত রাতে উক্ত গ্রামের আঃ লতিফ মিয়ার বাড়ীতে ।
সুত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ৮টার সময় উক্ত গ্রামের লতিফ মিয়ার বাড়ীর একটা ঘরে বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত ঘটে এবং তা চতুর্দিকে ছড়িয়ে পড়ে । প্রায় ৩০ মিনিট স্থায়ী এ অগ্নিকান্ডে লতিফ মিয়ার একটি ঘর ও ঘরের আসবাব পত্র সহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল আগুনে ভস্মিভুত হয় ।
এক পর্যায়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার পুর্বেই নবাবগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে । পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম সোমবার দুপুরের পর বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল এবং কম্বল বিতরণ করা হয়েছে এবং তারা সাহায্য চাইলে আরও সহায়তা দেয়া হবে ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল