
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে পাতা খেলার মেলাতে প্রধান অতিথি হতে না পেরে মেলা কমিটির সদস্য সাগরকে মারপিট করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (০৪ই জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এলাকাবাসী এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ওই এলাকার এপার মন্ডল, ফারুক মন্ডল, আতাহার খাঁ, জুয়েল খাঁ, সোবাহান খাঁ, ভিক্ষু খাঁন, দুদু প্রামানিক, আবুজার মুন্না, সিরাজুল খাঁ, অরেজ খাঁ, জাহিদুল প্রামানিক, তুহিন খাঁ, সোহেল প্রামানিকসহ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, জাতহলিদা খাঁ বাড়ি পাতা খেলা মেলায় প্রধান অতিথি করাকে কেন্দ্র করে মেলা কমিটির সদস্য আকাশ হোসেন সাগরকে ডেকে নিয়ে মারপিট করায় আমারা প্রতিবাদ বিক্ষোভ মানববন্ধনের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করছি।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু