
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপকূলে মিয়ানমার থেকে মাদক নিয়ে অনুপ্রবেশ করার সময় সেদেশের এক নাগরিককে ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক করেন বিজিবি সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ( ২ বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান। আটক ব্যক্তি মিয়ানমার রাখাইনের মংডু নাফফোরা গ্রামের সালেহ আহমেদের ছেলে মো. আব্দুর শুক্কুর(২১)।
কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদে খবর ছিলো নাফনদী পেরিয়ে মিয়ানমারের রাখাইন থেকে টেকনাফ হ্নীলা পয়েন্ট দিয়ে মাদকের চালান অনুপ্রবেশ করবে। এমন সংবাদ পেয়ে গত শনিবার ৪ জানুয়ারি রাতে হ্নীলা বিওপির বিজিবির টহল দলের সদস্যরা নাফনদী সাঁতরায়ে বস্তা কাঁধে বেড়ী বাঁধের দিকে দুইজন ব্যক্তিকে আসতে দেখে। এ সময় টহলদল তাদের আটকের চেষ্টা করলে একজন বস্তা রেখে পালালে, অপরজনকে আটক করা হয় । এ সময় তার কাঁধে থাকা ও ফেলে যাওয়া দুই বস্তা থেকে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কর্নেল আশিকুর আরও জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন যাবত মিয়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচার করে আসছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা