
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জাফরপুর বড়বাড়ি বায়তুল মা’মুর জামে মসজিদের উদ্যোগে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জানুয়ারি) বিকেলে জাফরপুর বড়বাড়ি বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গণে বিতরণী অনুষ্ঠানে বয়স্ক, শিশু ও কিশোরদের অংশগ্রহণে প্রাণবন্ত হয় অনুষ্ঠানস্থল। এই প্রতিযোগিতায় কোরআন তিলাওয়াত, ইসলামী হামদ, নাত পরিবেশন করেন অংশগ্রহণকারীরা।
প্রতি বছরই এমন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে সহযোগিতা করে থাকেন জাফরপুর বড়বাড়ির পরিবারবর্গ। অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে নিয়োজিত থাকেন বড়বাড়ির যুব সমাজ।
অনুষ্ঠানের প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আরিফ বিল্লাহ জাফরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফরপুর গ্রাম পরিচালনা কমিটির সভাপতি মামুনুর রশিদ ভূইয়া, সমাজসেবক মোজাম্মেল হক ভূইয়া, ফয়সাল রানা ভূইয়া, মহিবুর রহমান ভূইয়া, মোহাম্মদ আলী ভূইয়া সহ আরো অনেকে। এছাড়া জাফরপুর ও বাছিদপুর গ্রামের সকল মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করেন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অনুষ্ঠানের বিচারকবৃন্দ। পুরষ্কার বিতরনী অনুষ্ঠান শেষে রাতে কবরবাসীর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া মাহফিল ও তাবারুক বিতরণ করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক